সাভারে মারধরে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার সাভারে মারধরে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তর (২২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শনিবার সকালে সাভার

2023-11-04T14:48:56+00:00
2023-11-04T14:48:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে মারধরে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ২:৪৮ পিএম   (ভিজিট : ১৩৪)
X

ঢাকার সাভারে মারধরে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তর (২২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকালে সাভার মডেল থানা ও বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ (এসআই) দিদার হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি স্থানীয় আবু সাঈদ সরকারের ছেলে রাহাত সরকার নামে এক যুবককে আটক করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে তার মৃত্যুর জেরে শুক্রবার (৩ নভেম্বর) সাভারে শতাধিক দোকান ভাঙ্চুর করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

অন্তর ময়মনসিংহ জেলার ভাটিপাড়ার জয়নাল আবেদীনের ছেলে। তিনি বস্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অদূরে খাগান বাজারের লেগুনাস্ট্যান্ড থেকে স্থানীয় আট থেকে দশজন যুবক তাকে (হাসিবুল) ধরে নিয়ে বিরুলিয়া ব্রিজের নিচে মারধর করে। পরে রাতে একটি রিকশায় করে অজ্ঞান অবস্থায় হাসিবুলকে খাগান বাজারে পাঠিয়ে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হাসিবুলকে দেখতে পেয়ে স্থানীয় রাজু বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হাসিবুলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম দেখতে পান। আঘাত গুরুতর হওয়ায় তিনি হাসিবুলকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠিয়ে দেন। অবস্থার উন্নতি না হওয়ায় তার পরিবারের সদস্যরা হাসিবুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান।

সূত্রে আরো জানা গেছে, শুক্রবার হাসিবুলের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে পরবর্তীতে বিরুলিয়ার আকরান বাজার এলাকার সংযোগ সড়কে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থীরা আকরান বাজারের শতাধিক দোকান ভাঙ্চুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

স্থানীয় এক ব্যক্তি জানান, শির্ক্ষীরা বিশ্ববিদ্যালয়ের খাগান এলাকা থেকে শুরু করে সড়ককে দুই পাশে আকরানবাজার চৌরাস্তা পর্যন্ত এবং চৌরাস্তা থেকে সামাইর সড়কে পাশে যা পাইছে দোকানপাটসহ সামনে সব ভাঙ্চুর করেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, শিক্ষার্থীর মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা আকরাইন বাজার এলাকায় কিছু দোকানপাট ভাঙ্চুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে বললে তারা ক্যাম্পাসে ফিরে যান।

তিনি আরে জানান, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাহাত সরকারকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy