গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

আজ শনিবার (৪ নভেম্বর) দেশব্যাপী উদযাপন করা হবে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩। দিবসটির এবারের প্রতিপাদ্য– ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট

2023-11-04T14:54:18+00:00
2023-11-04T14:54:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ২:৫৪ পিএম   (ভিজিট : ১০৭)
X

আজ শনিবার (৪ নভেম্বর) দেশব্যাপী উদযাপন করা হবে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩। দিবসটির এবারের প্রতিপাদ্য– ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। 

পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে র‍্যালি, আলোচনা সভা, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের পুরস্কার প্রদান ইত্যাদি।বাংলাদেশ পুলিশের সব মেট্রোপলিটন, রেঞ্জ, জেলা পুলিশ, বিশেষায়িত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ইউনিটে দিবসটি পালিত হবে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার গলাচিপা থানায় কমিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপিত হয়েছে। 

দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে গলাচিপা থানা পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল), উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ  সহস্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষজন কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা- যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। 

এটি একটি গণমুখী, প্রতিরোধমূলক ও সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে স্কুল/কলেজের ছাত্র-ছাত্রীদেরকে পুলিশের কাজে সহযোগিতা, অপরাধবিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়।

চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ৪৯ হাজার ৫২৯টি কমিটিতে আট লাখ ৯৪ হাজার ২০৬ জন কমিউনিটি পুলিশিং সদস্য রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy