প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৩:০১ পিএম (ভিজিট : ১১৩)

X
"সমবায় গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্যে কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়নে শীষক আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার দুবরাজ রবিদাসের সভাপতিত্বে ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক বিশ্বজিৎ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খাদেম লিটন,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আতিক ভূঁইয়া,মোঃ জাহাঙ্গীরসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।