নন্দীগ্রামে জাতীয় সংবিধান দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৩:২২ পিএম (ভিজিট : ১২৪)

X
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা।