দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহনে পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এর সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলাম, শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকোশলী এমএম আলী রেজা রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীসহ, উপজেলার বিভিন্ন দপ্তরসহ সমবায় সমিতির সদস্যবৃন্দ।