বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বিরোধী দলের সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা, মামলা, দমন-নিপীড়নের প্রতিবাদ, নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের

2023-11-04T15:42:34+00:00
2023-11-04T15:42:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৩:৪২ পিএম   (ভিজিট : ১২০)
X

বিরোধী দলের সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা, মামলা, দমন-নিপীড়নের প্রতিবাদ, নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার (৪ নভেম্বর) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।

বাম গণতান্ত্রিকদের বরিশাল জেলা শাখার সমন্বয়ক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাক্তার মনিষা চক্রবর্তী, অধ্যাপক দুলাল মজুমদার, শ্রমিক নেতা একে আজাদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা, বিরোধীদলের ডাকা সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা মামলা ও নিপীড়ন বন্ধ করে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy