মহানবীকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার ভেড়ামারায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তিকারী সেলিম খান কেৃ শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। এই

2023-11-04T15:57:58+00:00
2023-11-04T16:18:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহানবীকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৩:৫৭ পিএম  আপডেট: ০৪.১১.২০২৩ ৪:১৮ পিএম  (ভিজিট : ২০২)
X

কুষ্টিয়ার ভেড়ামারায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তিকারী সেলিম খান কেৃ শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ভেড়ামারা থানা, এলাকাবাসী ও ফেসবুক সুত্রে জানা গেছে, ভেড়ামারার কোদালিয়া পাড়ায় এলাকার বিল্লাল হোসেনের ছেলে সেলিম খান তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করে পোষ্ট দেয়। এলাকাবাসীর নজরে আসলে ভেড়ামারা থানা পুলিশকে অবগত করেন। 

সেলিমের পিতা বিল্লাল হোসেন (৫৫) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে অভিযানিক টিম মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তিকারী কুলাঙ্গার সেলিম খান কে গ্রেফতার করেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জহির বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তিকারী সেলিম খান কে শুক্রবার রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ১টি মামলা দায়ের হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy