ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে মোবারক হোসেন (২৫) নামে এক যুবক ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।শুক্রবার (৩

2023-11-04T16:22:37+00:00
2023-11-04T16:22:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে যুবকের আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৪:২২ পিএম   (ভিজিট : ১৫৫)
X

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে মোবারক হোসেন (২৫) নামে এক যুবক ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।শুক্রবার (৩ নভেম্বর) রাত পৌনে ১২ টার দিকে শহরের ছয় বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মোবারক হোসেন জেলা শহরের পীর বাড়ির আব্দুল আলীমের ছেলে। মোবারক দুবাই প্রবাসী ছিলেন।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক গত ৭-৮ মাস আগে শহরের ছয় বাড়িয়ার সফর আলীর মেয়ে তানিয়া (১৮) কে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে শান্তি ছিল না। একজন আরেকজনকে বিশ্বাস করতো না। মোবারক সন্ধ্যা দিকে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। তুচ্ছ একটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে মোবারক শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মোবারকের বাবা আব্দুল আলীমের অভিযোগ, মোবারককে তার স্ত্রী তানিয়া ও শালা আশরাফুল সহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। মোবারকের বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় তারা। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল সূত্রে জেনেছি, এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy