গাজীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

2023-11-04T17:32:17+00:00
2023-11-04T17:32:17+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গাজীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৫:৩২ পিএম   (ভিজিট : ২০২)
X

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র‌্যালী, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

গতকাল শনিবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর জেলা সমবায় বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে দিবসটি উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভীন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমবায় অফিসার মো. সাদ্দাম হোসেন। 

সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুরেন রিচার্ড গমেজ, নুফেল ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো. কামাল উদ্দিন। 
অনুষ্ঠানে এ বছর গাজীপুরের শ্রেষ্ঠ দুই সমবায়ী ও শ্রেষ্ঠ ১৪ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy