নড়াইলে জাতীয় সমবায় দিবস পালিত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

‘সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগানে নড়াইলে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

2023-11-04T17:36:01+00:00
2023-11-04T17:36:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে জাতীয় সমবায় দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৯০)
X

‘সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগানে নড়াইলে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমবায় অফিসার মো: আসলাম আলী ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy