পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছার দুস্থ অসুস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে

2023-11-04T18:14:39+00:00
2023-11-04T18:14:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৬:১৪ পিএম   (ভিজিট : ১২০)
X

খুলনার পাইকগাছার দুস্থ অসুস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসুস্থ ব্যক্তির মাঝে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।

উপজেলা সমবায় অফিসার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়ার্দার, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস ছালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আওয়ামী লীগ নেতা সমীরণ সাধু, নির্মল মন্ডল, অ্যাডভোকেট সফিকুল ইসলাম কচি, কাউন্সিলর রাফেজা খানম, জেলা মহিলা আওয়ামী লীগ নেতা নিবেদিতা মন্ডল, জুলি শেখ, ফাতেমাতুজ্জোহরা রুপা, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইউনুস মোড়ল, যুবলীগ নেতা আকরামুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, লতা আমিন, আব্দুর রাজ্জাক রাজু, শেখ রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি ও অহিদুজ্জামান। 

অনুষ্ঠানে অত্র এলাকার ৩৭ জন দুস্থ অসুস্থ ব্যক্তি কে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১৯ লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে চেক গ্রহণকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy