প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৬:২৩ পিএম (ভিজিট : ১৬৯)

X
কেশবপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা ৪ নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি মাওঃ নাছির উদ্দীন, এনকেপিএসের সভাপতি শামীম আখতার, খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাষ্টার মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভের এনামূল হক, সাতবাড়ীয়া মূল তন্তু সমবায় সমিতির জি এম হাসান প্রমুখ।
সমবায় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিমিটেড, উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ও সাতবাড়ীয়া মূল তন্তু সমবায় সমিতিকে ত্রেস্ট প্রদান করা হয়।