কুয়াকাটায় অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ

কুয়াকাটা প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপি ও জামায়াতের অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ বিকেলে কুয়াকাটা পৌর

2023-11-04T18:26:09+00:00
2023-11-04T18:26:09+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কুয়াকাটায় অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৬:২৬ পিএম   (ভিজিট : ১০৫)
X

পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপি ও জামায়াতের অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ বিকেলে কুয়াকাটা পৌর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

পৌর মেয়র আনোয়ার হাওলাদার এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে দুই শতাধিক মহিলাসহ কুয়াকাটা পৌর সভার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

শান্তি ও উন্নয়ন সমাবেশ কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র আনোয়ার হাওলাদার। সমাবেশে বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, আওয়ামী লীগের সাবেক নেতা এমএ বারী আজাদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদ দেওয়ান, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন ফরাজী, ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম হাওলাদার, ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোশারফ আকন প্রমূখ। 

সমাবেশে বক্তারা বিএনপি ও জামায়াতের অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। এছাড়া গত দুই নভেম্বর কুয়াকাটা পৌর আওয়ামী লীগের শান্তি সমাবেশে মেয়র আনোয়ার হাওলাদার উপর হামলার তীব্র নিন্দা জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy