প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৬:২৯ পিএম (ভিজিট : ২৫৬)

X
'সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এ প্রতিপাদ্য কে সামনে রেখে সোনাগাজীতে পালিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিন করে।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহি অফিসার কামরুল হাসান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি, সমবায় অফিসার (অতিরিক্ত) মুহাম্মদ মাহফুজুর রহমান।
এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ সহ শিক্ষক সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সহকারি সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমান।