প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৭:৫০ পিএম (ভিজিট : ১৯১)

X
"পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই মূলমন্ত্রকে সামনে রেখে শনিবার, খুলনায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হচ্ছে।
বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয়।
এ উপলক্ষ্যে সকাল ৯টায় নগরীর বয়রা বাজার মোড় হতে এক বর্ণাঢ্য বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে এসে শেষ হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” এর উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন কেএমপির কমিশনার মোঃ মোজাম্মেল হক। অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম; কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; পিটিসি, খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা; খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মোঃ হাসানুজ্জামান, পিপিএম; খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির; খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান; খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম; খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম, খুলনার সভাপতি ডাঃ এ.কে.এম কামরুল ইসলাম; খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম, খুলনার সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, মানুষের জানমালে রক্ষা করা তাদের দায়িত্ব। এছাড়া এখন শুধুমাত্র পুলিশই নয় সমাজের মানুষকে সাথে নিয়েই আইনশৃঙ্খলা রক্ষা করা হয়। তাই জনগণের সহযোগিতাও কামনা করেন পুলিশ কর্মকর্তারা।