অবরোধের আগের রাতে রাজধানীতে ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে ও নিউমার্কেটের গাউছিয়া মার্কেটের সামনে বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।শনিবার (৪ নভেম্বর)

2023-11-04T20:16:39+00:00
2023-11-04T20:58:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবরোধের আগের রাতে রাজধানীতে ৩ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৮:১৬ পিএম  আপডেট: ০৪.১১.২০২৩ ৮:৫৮ পিএম  (ভিজিট : ১৬৫)
X

রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে ও নিউমার্কেটের গাউছিয়া মার্কেটের সামনে বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ওই তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।








নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল গনি সাবু বলেন, নিউমার্কেট এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাউছিয়া মার্কেটের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর লিংক পরিবহনের ওই বাসে আগুন লাগার সময় বাসে যাত্রী ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।








আগামীকাল রোববার থেকে দ্বিতীয় দফায় দুই দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি ও সমমনারা। সর্বাত্মক এ অবরোধে সড়ক, নৌপথ ও আকাশপথে যান চলাচল বন্ধের কথা বলা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy