বগুড়ায় ‘পুলিশের ছরার গুলিতে’ বিএনপির চার নেতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বগুড়ায় গাড়ি ভাঙচুরের সময় পুলিশের ছররা গুলিতে চারজন আহত হওয়ার দাবি করেছে জেলা

2023-11-05T12:35:29+00:00
2023-11-05T12:35:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় ‘পুলিশের ছরার গুলিতে’ বিএনপির চার নেতাকর্মী আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ১২:৩৫ পিএম   (ভিজিট : ৯৫)
X

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বগুড়ায় গাড়ি ভাঙচুরের সময় পুলিশের ছররা গুলিতে চারজন আহত হওয়ার দাবি করেছে জেলা বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে গুলি করার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে একজন হলেন মো. মাহবুব আলম। তিনি বগুড়া পৌর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য। বাকি তিনজনের নাম এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, তেলিপুকুর এলাকার মহাসড়কে অবরোধের সমর্থনে জেলা বিএনপির একাধিক নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সকাল আটটার দিকে রংপু্রের দিক থেকে আসা কয়েকটি গাড়ি পুলিশী পাহারায় ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় অতর্কিতে অবরোধকারীরা মহাসড়কের ওপর এসে এলোপাথাড়ি হামলা করেন। হামলায় প্রায় সাত থেকে আটটা গাড়ি ভাঙচুর করা হয়। এর মধ্যে শিশুখাদ্য পরিবহনের গাড়ি, কাভার্ড ভ্যান, ট্রাক ছিল। ওই সময় বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।

পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তখন বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে পালিয়ে যান।  

ওই সময় টিয়ারশেলের পাশাপাশি ছররা গুলিও নিক্ষেপ করেছে পুলিশ বলে দাবি করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। তিনি জানান, সকাল থেকে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা তেলিপুকুর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পুলিশ আমাদের অবরোধে বাধা দেয়। আমরা প্রতিরোধ করলে পুলিশ শটগানের গুলি ছোড়ে। এতে বিএনপির কর্মী মাহবুব আলমসহ চার নেতাকর্মী আহত হন। বাকিদের নাম এখনও জানি না।

তবে বিএনপির অবরোধে ছরার গুলির কথা অস্বীকার করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার। তিনি বলেন, ‘এইটা ওরা পুরোপুরি মিথ্যা। ওদের কোনো গুলি করা হয়নি। বরং বিএনপির নেতাকর্মীরা খুব কাছে থেকে আমাদের দিকে ককটেল, হাতবোমা ছুঁড়েছে। ওখানে অল্প বয়স্ক ছেলেরাও ছিল। ওরা নিজেদের ছোড়া হাতবোমায় আহত হয়েছে। আমরা অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শুধু টিয়ারশেল নিক্ষেপ করেছি।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy