প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ১:৫৫ পিএম (ভিজিট : ২২২)

X
চরহাজারী ইউনিয়নে মহিলা আওয়ামী লীগ, অঙ্গও সহযোগী সংগঠন এর উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় চরহাজারী ৫নং ওয়ার্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরহাজারী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নাজমা আক্তার খান’র সভাপতিত্বে এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি আক্তার জাহান বকুল, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা, বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার হ্যাপী, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাদের মির্জা সমাবেশে উপস্থিতিদের মাঝে আওয়ামী সরকারের উন্নয়নের দিক তুলে ধরেন এবং আগামী নির্বাচনে দেশ ও মানুষের কল্যাণে নৌকা মার্কায় ভোট দেয়া এবং ঘরে ঘরে গিয়ে উন্নয়নের দিক তুলে ধরে মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সকলের কাছে ভোট চাওয়ার জন্য অনুরোধ জানান।