চট্টগ্রামের নাশকতাকারীদের অর্থ যোগানদাতা এবং সমন্বয়কারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুন্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পস্থিছিলা এলাকায় গত ১ নভেম্বর তিনদিনের অবরোধ কর্মসূচির ২য় দিনে সংঘটির নাশকতার ঘটনায় অর্থ

2023-11-05T14:33:01+00:00
2023-11-05T14:33:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের নাশকতাকারীদের অর্থ যোগানদাতা এবং সমন্বয়কারী গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ২:৩৩ পিএম   (ভিজিট : ৩৯৮)
X

চট্টগ্রামের সীতাকুন্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পস্থিছিলা এলাকায় গত ১ নভেম্বর তিনদিনের অবরোধ কর্মসূচির ২য় দিনে সংঘটির নাশকতার ঘটনায় অর্থ যোগানদাতা ও নৈরাজ্য সৃষ্টিতে সমন্বয়কারী দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। 

র‍্যাব-৭ এর সিনিয়র সরকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার বাংলাদেশ বুলেটিনকে বলেন, "সেদিনের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের করতে র‍্যাব-৭ ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সীতাকুন্ড থানাধীন বাশঁবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে৷ অভিযানে মোঃ রেজাউল করিম (৩০), পিতা- জকিল আহম, সাং-আকিলপুর এবং একই দিন বিকাল পৌনে ৫ টায় চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে নূরুল আবসার চৌধুরী (৫০), পিতা-মৃত মোতালেব চৌধুরী, সাং-মধ্যম বাশঁবাড়ীয়া, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামদের গ্রেফতার করতে সক্ষম হয়। 

র‍্যাব-৭ জানিয়েছে গ্রেফতাকৃতরা পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে ১ নভেম্বর অবরোধ কর্মসূচি বাস্তবায়নের করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতাকারীদের অর্থের যোগানদাতা ও  সমন্বয়কারী বলে স্বীকার করে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সীতাকুন্ডে অবরোধের স্বপক্ষে ১৫০/২০০ জন দলবদ্ধ ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়। দলটি জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ব্যাপক ককটেল বিস্ফোরণ এবং রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এসময় দিদারুল আলম ব্রাদাস ট্রান্সপোর্ট এজেন্সি নামক একটি রড বোঝাই লরি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় সীতাকুন্ডের পন্থিছিলা এলাকায় অবরোধকারীরা লরিতে ইট পাটকেল নিক্ষেপ এবং ভাংচুর করে। একপর্যায়ে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দিয়ে দলটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সীতাকুন্ড থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সেই ঘটনায় লরির সুপারভাইজার মনির উদ্দিন (২৩) বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করে। 

উক্ত মামলায় গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৭৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy