প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৪:০৮ পিএম (ভিজিট : ৩৯১)

X
বিএনপি-জামায়াত ঘোষিত অবৈধ অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ।
রোববার (০৫ নভেম্বর) সকাল থেকে বায়োজিদ লিংক রোডের পশ্চিম পাশে শান্তি সমাবেশ শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম আল মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আল মামুন বলেন, বিএনপি নেতারা ঘরে বসে ফেসবুকে হরতাল ডেকে লেবার নিয়ে রাস্তায় গাড়ি পোড়ানোর রাজনীতি করছেন! বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজম খান, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালা উদ্দীন আজিজ, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এস এম আল নোমান প্রমুখ।