ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সদস্য গ্রেপ্তার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।শনিবার (৪

2023-11-05T16:46:00+00:00
2023-11-05T16:46:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সদস্য গ্রেপ্তার
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৫৫৮)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে উপজেলার পৌর শহরের শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৫ অক্টোবর) দুপুরে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পূর্ব ভূঞাপুর গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৭), আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আবু রায়হান রনি (২৭), বীরহাটি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (৩৫), ঘাটান্দি গ্রামের মোঃ আনন্দ বেপারীর ছেলে মোঃ রফিক বেপারী (৩৬) এবং জেলার গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত বাচ্চু খানের ছেলে মোঃ খলিলুর রহমান খান (৩৮)।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ জানান, গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই পাঁচ ডাকাতকে ভূঞাপুর পৌর শহরের শিয়ালকোল প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। রবিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy