টঙ্গীতে ২৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর মুক্তারবাড়ী এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ মোতালেব (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার

2023-11-05T16:48:41+00:00
2023-11-05T16:48:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ২৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৩১৬)
X

গাজীপুরের টঙ্গীর মুক্তারবাড়ী এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ মোতালেব (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতারকৃত মোতালেব চাঁদপুর জেলার কচুয়া থানা কাদলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আঃ গফুরের ছেলে। এঘটনায় জড়িত কালাম ওরফে আরিফ ও সোহেল নামে দুজন পলাতক রয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের বিভিত্তে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মুক্তার বাড়ী রোড এলাকায় জনৈক শামসুল হক খন্দকারের বাড়ীর সামনে সাদা রংয়ের একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ মোতালেব নামে একজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোতালেব আরিফ ও সোহেল নামে দুজনের যোগসাজোসে টঙ্গী অঞ্চলে নিষিদ্ধ মাদক দ্রব্য(গাঁজা) সরবরাহ করে আসছিলো। 

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy