পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার

2023-11-06T14:29:34+00:00
2023-11-06T14:29:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ২:২৯ পিএম   (ভিজিট : ১৬৬)
X

বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসকল কার্ড হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজন কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, আব্দুর রাজ্জাক মলঙ্গী, মোকছেদ আলী, জিএম জামির হোসেন, আনিছুর রহমান, জামাত আলী, আজিজুর রহমান, কামাল হোসেন, ইয়াকুব আলী, সৈয়দ আলী জোয়াদ্দার, আব্দুল মাজেদ, আব্দুল গফুর, ফয়জুল বারী, সোহরাব হোসেন, ভগীরথ মন্ডল, মধু, আব্দুস সামাদ।

এসময়ে উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy