শ্রীমঙ্গলে বাজেটে নাগরিক অংশগ্রহন শীর্ষক লবি মিটিং

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের বাজেটে নাগরিক অংশগ্রহন শীর্ষক লবি মিটিং অনু্ষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুর একটায় শ্রীমঙ্গল

2023-11-06T14:31:14+00:00
2023-11-06T14:31:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে বাজেটে নাগরিক অংশগ্রহন শীর্ষক লবি মিটিং
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ২:৩১ পিএম   (ভিজিট : ২৬৯)
X

শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের বাজেটে নাগরিক অংশগ্রহন শীর্ষক লবি মিটিং অনু্ষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুর একটায় শ্রীমঙ্গল বিআরডিবি হলরুমে ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স এণ্ড ডেভেলপমেন্ট (আইআইডি) এর অর্থায়নে এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমি ডেভেলপমেন্ট এসোসিয়েশন ( এমসিডা) এর আয়োজনে এই লবি মিটিং অনু্ষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাস প্রমুখ।

লবি মিটিংয়ে প্রকল্পের বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মুল প্রবন্ধ উপস্হাপন করেন এমসিডা'র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন।

সভায় শিক্ষক-শিক্ষিকা, ইউপি চেয়ারম্যান, মহিলা ইউপি সদস্য, চা-বাগান পঞ্চায়েত প্রতিনিধি, সাংবাদিকসহ ৩০ জন অংশগ্রহন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy