কেন্দুয়ায় জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সামাজিক কর্মকান্ড ও

2023-11-06T18:59:48+00:00
2023-11-06T18:59:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১২৯)
X

"স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যের আলোকে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৬ নভেম্বর ) সকাল ১১টায়  কেন্দুয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় ক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আলা উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষিত যুব সমাজই একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে যুব সমাজকে কাজে লাগানোর জন্য সারা বাংলাদেশে যুবকদের নিয়ে ঘন ঘন প্রশিক্ষণের মাধ্যমে  কর্মশালার আয়োজন করছেন। এই কর্মশালা মাধ্যমে আজকের যুব সমাজ প্রশিক্ষিত হয়ে দেশ ও দশের কাজে লাগবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে হলে যুবকদেরও স্মার্ট হতে হবে, তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধা গণ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,উপজেলার যুবসমাজ ও সাংবাদিকবৃন্দসহ সুধীজন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy