বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ পুলিশ সদস্য ও একজনকে আটক করা হয়েছে।সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বিমানবন্দর

2023-11-06T19:02:18+00:00
2023-11-06T19:02:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৭:০২ পিএম   (ভিজিট : ১৩১)
X

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ পুলিশ সদস্য ও একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বিমানবন্দর থানাধীন রহমতপুর বাস টার্মিনাল থেকে ১৯৯০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন।

আটককৃতরা হলেন বরিশাল জেলা পুলিশ সদস্য আসাদুজ্জামান আসাদ। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়েনের মাটিভাঙ্গা গ্রামের মজিদ মিঞার ছেলে। জানাযায়, এই পুলিশ সদস্য পূর্বেও মাদকসহ আটক হয়েছেন। একারনে বর্তমানে তিনি মাদক মামলায় ক্লোজড রয়েছেন।

অপর আরেকজন আসামি হলেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুম (৪০)।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে রহমতপুর বাস টার্মিনাল থেকে ১৯৯০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটকৃতর একজন পুলিশ সদস্য এবং অপরজন তার সহযোগী। তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে।

তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy