ঘোড়াঘাটে বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ডাকা দু'দিনের অবরোধের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শ্রমিকরা।সোমবার দুপুরে পৌর এলাকার ইসলামপুরে অবস্থিত ২৪৫

2023-11-06T19:23:33+00:00
2023-11-06T19:23:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৩৪)
X

বিএনপির ডাকা দু'দিনের অবরোধের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শ্রমিকরা।

সোমবার দুপুরে পৌর এলাকার ইসলামপুরে অবস্থিত ২৪৫ শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। এতে শ্রমিক সংগঠনটির সভাপতি শাহিন আকতারের নেতৃত্বে প্রায় শতাধিক শ্রমিক থানা মোড় ও ওসমানপুর উপজেলা পরিষদ পর্যন্ত মহাসড়ক প্রদক্ষিণ করে।

অর্ধ শতাধিক মোটরসাইকেল যোগে এই প্রতিবাদ বিক্ষোভে বিএনপির ডাকা সর্বাত্বক অবরোধের প্রতিবাদে নানা রকম স্লোগান দেন সাধারণ শ্রমিকরা।

২৪৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহিন আকতার বলেন, যেকোন রাজনৈতিক দল হরতাল কিংবা অবরোধের ডাক দিলে প্রথম প্রভাব পড়ে শ্রমিকদের উপর। যানবাহন বন্ধ থাকায় পরিবার নিয়ে অর্ধাহার থাকতে হয় সাধারণ শ্রমিকদেরকে। তাই বিএনপির ডাকা লাগাতার অবরোধ ও হরতালের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সড়কে যানবাহন বন্ধ রাখতে হয়, এমন আন্দোলন থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy