হারানো মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুরে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে হরিরামপুর

2023-11-06T19:25:55+00:00
2023-11-06T19:25:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হারানো মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৭৫)
X

মানিকগঞ্জের হরিরামপুরে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে হরিরামপুর থানা পুলিশ। গত কয়েক মাসে থানায় হওয়া জিডির সূত্র ধরে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে মালিকদের নিকট ফোনগুলো হস্তান্তর করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য। দীর্ঘদিন পরে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা।

মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন, মো. জহির উদ্দিন, মো. আল আমিন, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, রেণু রানী রায়, লাল খাঁন এবং মো. জাহিদ।

ঝিটকা শিকদারপাড়া গ্রামের মো. জহির উদ্দিন মোবাইল ফিরে পেয়ে খুশি। তিনি বলেন, এক মাস আগে ঝিটকা বাজার থেকে মোবাইল ফোনটি হারিয়ে যায়। এর পরপরই থানায় জিডি করি। আজ মোবাইল ফোনটি ফিরে পেলাম। হারিয়ে গেলে মোবাইল পাওয়া যায়, এটা জানতাম না। পুলিশকে অনেক ধন্যবাদ।

প্রায় তিন মাস আগে মোবাইল ফোন হারিয়েছিলেন গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সালাম। মোবাইল ফিরে পাওয়ার খুশিতে পুলিশকে মিষ্টিমুখ করান তিনি। সালাম বলেন, তিন মাস আগে মোবাইল হারিয়ে জিডি করেছিলাম। আজ মোবাইল বুঝে পেলাম। পুলিশকে ধন্যবাদ জানাই। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বলেন, বিভিন্ন সময়ে করা জিডির সূত্র ধরে ৭টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। সাতটির মধ্যে হরিরামপুর থানা এলাকা থেকে একটি, নারায়ণগঞ্জ থেকে তিনটি, কুমিল্লা, রাজবাড়ী ও ঢাকার ধামরাই থেকে একটি করে মোবাইল ফোন উদ্ধার করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy