টঙ্গীতে গাড়িতে আগুন লাগানোর সময় ছাত্রদল নেতা গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে আফতাব সিএনজি পাম্পের সামনে পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগানোর প্রস্তুতির অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার

2023-11-06T20:12:59+00:00
2023-11-06T20:12:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে গাড়িতে আগুন লাগানোর সময় ছাত্রদল নেতা গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৮:১২ পিএম   (ভিজিট : ২২৪)
X

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে আফতাব সিএনজি পাম্পের সামনে পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগানোর প্রস্তুতির অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। 

গ্রেফতার সাইফুল ইসলাম নয়ন (২৮) গাজীপুরা চন্দ্রিমা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক।

পুলিশ জানায়, বিএনপির দ্বিতীয় দফা ডাকা ৪৮ ঘন্টা অবরোধের শেষের দিন সোমবার বিকেল পৌনে ৫টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ওই এলাকায় পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগানোর প্রস্তুতি নিচ্ছিল নয়ন। এসময় আশপাশে দায়িত্বরত টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিষয়টি টের পেয়ে তাৎক্ষনিক তাকে গ্রেফতার করে। পরে নয়নকে পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সাইফুল ইসলাম নয়ন গত ৩১ অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় দায়ের হওয়া নাশকতা মামলারও পলাতক আসামী।

যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy