অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আ'লীগ ও এর অংগ

2023-11-07T13:26:35+00:00
2023-11-07T13:54:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১:২৬ পিএম  আপডেট: ০৭.১১.২০২৩ ১:৫৪ পিএম  (ভিজিট : ১৪৮)
X

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আ'লীগ ও এর অংগ সংগঠন। সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয়  কার্যালয়ের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। 

পরে সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা ইসহাক আলী খান পান্না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ খান খোকন, কাজী মাছুদ ইকবাল, সামচ্ছুদোহা চান সহ সভাপতি সুনীল কুন্ডু, যুগ্ন সাধারণ শাহজাদী শাহীন রেবেকা চৈতী, সম্পাদক আমিনুর রশীদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান মিন্টু, যুবলীগ আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মর্কার, যুগ্ন আহবায়ক নাসির তালুকদার, যুব মহিলালীগের সভাপতি শাহিদা হক, ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদর, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষ সমাবেশে বক্তারা বলেন , সারাদেশে বিএনপি- জামায়াতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধ করে দেশকে পঙ্গু করে দিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হরতালের নামে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy