আ. লীগের শান্তি সমাবেশে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিএনপির সংবিধান বিরোধী ষড়যন্ত্র, হরতাল অবরোধের নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের

2023-11-07T19:04:32+00:00
2023-11-07T19:04:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আ. লীগের শান্তি সমাবেশে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৪৫)
X

বিএনপির সংবিধান বিরোধী ষড়যন্ত্র, হরতাল অবরোধের নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের  প্রতিবাদে গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সোমবার সকাল সাড়ে ১১টায় আয়োজিত শান্তি সমাবেশে নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম উপস্থিত হন।  শান্তি সমাবেশে উপস্থিত হয়ে আলহাজ্ব শেখ শাহ আলম বলেন, যতদিন বিএনপি-জামায়াত অবরোধ দেবে, যতদিন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করবে, আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথেই আছি। তিনি আরও বলেন, সন্ত্রাসী বাহিনী আজকে যে ধ্বংসলীলা চালাচ্ছে, তাদের আসল পরিচয় কী? তাদের আসল পরিচয় আলবদর, আল-শামস ও রাজাকার বাহিনীর সাথে তাদের সখ্যতা রয়েছে। তারা এদেশকে একটি পশ্চাৎপদ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলম ও ওয়াসিম ঘোষ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রধান ও লায়ন রাজিয়া বেগম, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, প্রচার সম্পাদক মোঃ উমর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সোহেল ভুইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, যুব ও ক্রীড়া সম্পাদক সাকের বিপ্লব, সদস্য এম কে জাহিদ, মামুন শেখ, সাংবাদিক সোহাগ খান। 

এছাড়াও মোহাম্মদপুর থানা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক জেসমিন শীলা সহ জোটের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy