
X
নেত্রকোনার কেন্দুয়ায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন "বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় জাতীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন "বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান" এ আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাজীব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পরিচালক, প্রশাসন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্মসচিব শাহ আলম সরদার।
নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক ও উপসচিব ড. মো. নূরুল আমিন বলেন, আমাদের আজকের অনুষ্ঠানে কেন্দুয়ার তিন জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন। আমি বিনয়ের সহিত উনাদের অনুরোধ করব, উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে আপনারা আপনাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন। আপনাদের বক্তব্য থেকে শিক্ষার্থীদের কুইজ কুইজ প্রশ্ন করা হবে। সেখান থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে পুরষ্কিত করা হবে। আর এ কুইজ কুইজ প্রতিযোগিতার মাধ্যমেই নতুন প্রজন্মের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞানে সমৃদ্ধ হবে পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠান সফল ও সার্থক হবে বলে তিনি মনে করেন।
কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি মো.আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম প্রমূখ।
মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা নিয়ে আলোচনা করেন, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান প্রমূখ।
কুইজ কুইজ প্রতিযোগিতায় কেন্দুয়া সরকারি কলেজ, কেন্দুয়া জহহরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়, সায়মা শাহজাহান একাডেমি, আলহাজ্ব আতিকুর রহমান একাডেমী, কেন্দুয়া আশরাফিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার দেন অতিথিবৃন্দ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।