পিরোজপুর জেলা বিএনপি নেতা আটক

পি‌রোজপুর প্রতিনি‌ধি

সারাবাংলা

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুকে আটক করেছে পু‌লিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লাভলুকে ঢাকার

2023-11-08T15:05:30+00:00
2023-11-08T15:05:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুর জেলা বিএনপি নেতা আটক
পি‌রোজপুর প্রতিনি‌ধি
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৩:০৫ পিএম   (ভিজিট : ২২৮)
X

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুকে আটক করেছে পু‌লিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লাভলুকে ঢাকার বেইলি রোড থেকে আটক করা হয়েছে বলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন নি‌শ্চিত ক‌রেন।

তিনি আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ আওয়ামী লীগের পক্ষ হয়ে বিএনপির আন্দোলনকে থামাতে সারা দেশের ন্যায় গত এক সপ্তাহে পিরোজপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। এতে বিএনপির আন্দোলন থামানো যাবে না।

আটক বিএনপি নেতা লাভলু গাজীর স্ত্রী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান জানান, লাভলু গাজী রাত ৮টার দিকে ঢাকার বেইলি রোডের বাসার সামনে ঘুরতে বের হন। এসময় সেখানে থাকা সাদা পোশাকের পুলিশ তাকে আটক করেন। তবে কোথায় নেওয়া হয়েছে বা তিনি এখন কোথায় আছেন তা পরিবারের কাউকে জানানো হয়নি।

উল্লেখ্য, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের ছোট ভাই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy