কেশবপুরের কাউন্সিলর সাতক্ষীরায় আটক

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

কেশবপুর পৌরসভার ৪ নং আলতাপোল ওয়ার্ডের কাউন্সিলর একাধিক মামলার আসামী বিএনপি নেতা আফজাল হোসেন বাবুকে আটক করেছে র‌্যাব।এ

2023-11-08T15:21:38+00:00
2023-11-08T15:21:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেশবপুরের কাউন্সিলর সাতক্ষীরায় আটক
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৩:২১ পিএম   (ভিজিট : ১৩২)
X

কেশবপুর পৌরসভার ৪ নং আলতাপোল ওয়ার্ডের কাউন্সিলর একাধিক মামলার আসামী বিএনপি নেতা আফজাল হোসেন বাবুকে আটক করেছে র‌্যাব। 

এ ছাড়া সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,‘খ’ সার্কেল জেলা কার্যালয় কর্তৃক কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রামের মো: নজরুল ইসলাম(৩২)কে ১০৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এ ঘটনায় মাদকদ্রব্যর উপ-পরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কেশবপুর থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

সোমবার গভীর রাতে সাতক্ষীরা শহরের এক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা আলোচিত এ কাউন্সিলরকে আটক করে মঙ্গলবার সকালে কেশবপুর থানায় হস্তান্তর করেন। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলোচিত এ নেতা আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দূর্দান্ত প্রতাপের সাথে চলাফেরা ও কাজকর্র্ম করে সবসময় সমালোচিত ছিলেন। বিএনপি মতাদর্শের সাথে জড়িত থাকলেও আওয়ামীলীগ সরকারের আমলে তার দূর্বৃত্তায়ন থেমে নেই বলে জানাগেছে। 

থানা সুত্র জানায়, বিএনপির ডাকা অবরোধের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে যানবাহন চলাচলে বাধা, রাষ্ঠ্রীয় সম্পদের ক্ষতি, ব্যবসায়ীসহ জনমনে আতংক ও ভীতিপ্রদর্শনের চেষ্টার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ তাদের নিবৃত করতে আলতাপোল এলাকায় গেলে ইট পাটকেল ও ককটেল বিষ্ফোরণ ঘটায় বিএনপি নেতারা। এঘটনায় কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। যার নং-০১, তাং-০১-১১-২৩। 

এ মামলার এজহারনামীয় ৪ নং আসামী আফজাল হোসেন বাবু। এই মামলায় বাবু পলাতক ছিলেন। সোমবার গভীররাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে জমি দখল, বাড়ি নির্মাণে বাধা দেওয়া, ভাঙচুর, মারপিট, চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। 

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, নাশকতায় একটি মামলায় কাউন্সিলর আফজাল হোসেন বাবুকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy