অবরোধকালে নোবিপ্রবির চলন্ত বাসে হামলা-পাথর নিক্ষেপ

নোবিপ্রবি প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষ্ণচূড়া বাস হামলার শিকার হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সোনাপুর বাস ডিপু থেকে

2023-11-08T15:24:26+00:00
2023-11-08T15:24:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবরোধকালে নোবিপ্রবির চলন্ত বাসে হামলা-পাথর নিক্ষেপ
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৩৭)
X

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষ্ণচূড়া বাস হামলার শিকার হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সোনাপুর বাস ডিপু থেকে শহরের সুধারাম থানার সামনে যাওয়ার পথে সকাল ৮ টায় দত্তের হাটে হামলার শিকার হয় বাসটি।

অবরোধকারীরা বাসে অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের ড্রাইভারের পাশের জানালার কাঁচ ভেঙ্গে যায়৷ বাস ড্রাইভার আহত না হলেও তাৎক্ষণিকভাবে তার মধ্যে আতঙ্ক বিরাজ করে।

কৃষ্ণচূড়া বাসের চালক আরিফুল ইসলাম প্রধান বলেন, বাস ডিপু থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্য শহরের মাইজদী যাওয়ার পথে সকাল আটটার দিকে দত্তের হাট পেট্রোল পাম্প এলাকায় ৮/১০ লোক বাসের সামনের দিকে ইট-পাথর নিক্ষেপ করে। এতে  বাসের ড্রাইভারের পাশের জানালা, লুকিং গ্লাস ও পেছনের বডিতে দাগ করে দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. কাউসার হোসেন বলেন, আমি এই বিষয়ে জানতে পেরেছি।  বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে নিরাপত্তার বিষয়টি জোরদার করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সাহানা রহমান বলেন, আমি এই বিষয়ে শুনেছি তবে এখনো ড্রাইভার বা কারো পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি ৷ঘটনা বিস্তারিত জানার পর আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy