অবরোধে বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বরিশালে স্বাভাবিকভাবেই চলাচল করেছে বাস ও লঞ্চ। তবে, যাত্রীর চাপ ছিল

2023-11-08T17:02:02+00:00
2023-11-08T17:02:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবরোধে বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৫:০২ পিএম   (ভিজিট : ১১৯)
X

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বরিশালে স্বাভাবিকভাবেই চলাচল করেছে বাস ও লঞ্চ। তবে, যাত্রীর চাপ ছিল কম। বুধবার (৮ নভেম্বর) সকালে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস ছেড়ে গেছে।

সরেজমিনে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। এসময় সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে গেছে। এছাড়া নগরীর বেশির ভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে।

নগরী ঘুরে দেখা গেছে, ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম (বার) বলেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy