লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় জনি শেখ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে লোহাগড়া-মহাজন

2023-11-08T17:18:38+00:00
2023-11-08T17:18:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৫১)
X

নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় জনি শেখ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে লোহাগড়া-মহাজন সড়কের রাজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জনি শেখ উপজেলার কোলা গ্রামের মিজানুর শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি শেখ মোটরসাইকেল যোগে বাড়ী লোহাগড়া উপজেলার দিকে যাচ্ছিল। রাজুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানা অফিসার ইনচার্জ  মো. নাসির উদ্দিন জানান, ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy