ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালী দশমিনা উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয় এতে নেমে এসেছে এলাকায় শোকের ছায়া।স্থানীয় ও

2023-11-08T17:47:07+00:00
2023-11-08T17:47:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৫:৪৭ পিএম   (ভিজিট : ২৭৩)
X

পটুয়াখালী দশমিনা উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয় এতে নেমে এসেছে এলাকায় শোকের ছায়া।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের স্ত্রী মোসাঃ ছালমা বেগম(৩৫)  এবং কন্যা মোসাঃ ছাদিয়া(১২) ৭-৮ দিন পূর্বে স্বাভিক জ্বর নিয়ে দশমিনা হাসপাতালে ভর্তি হয় । দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের ডেঙ্গুজ্বর ধরা পরে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৭-৮ দিন পূর্বে বরিশাল শে-রে-ই বাংলা হাসাপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পরলে মা ও মেয়েকে আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মা ছালমা বেগম রাত ১২ এবং মেয়ে ছাদিয়া বেগম সকাল ৬ টায় মারা যায়। মা ও মেয়ের মর দেহ আত্মীয়স্বজনরা বুধবার সকালে উপজেলা বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

ছাদিয়ার চাচা মোঃ ইউনূস মিয়া জানান, ছাদিয়া ও ছাদিয়া মা জ্বরে আক্রান্ত হয়ে দশমিনা হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ডেঙ্গু জ্বর ধরা পরলে উন্নত চিকিৎসার জন্য ১ সপ্তাহ আগে বরিশাল হাসপাতালে ভর্তি করি। ছাদিয়ার মা বুধবার রাত ১২ টায় এবং ছাদিয়া সকাল ৬ টায় বরিশাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

বুধবার সকাল ১১ টায় নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসি বুধবার দুপুরে জনানা শেষে পারিবারিক গোরস্থানে দাফর করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy