রায়পুরে আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির-জামাতের ডাকা অবরোধ বিরোধী মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের

2023-11-09T14:51:37+00:00
2023-11-09T14:51:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ২:৫১ পিএম   (ভিজিট : ১৬১)
X

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির-জামাতের ডাকা অবরোধ বিরোধী মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের রায়পুর বাজার এলাকায় মিছিল করেন তারা। মিছিলটি উপজেলা বাস স্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

রায়পুর উপজেলা আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিনের নেতৃত্বে এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আবু সাইদ জুটন, জাকির পাটোওয়ারী, জাকির হোসেন নোমান, মাহাবুবুর রহমান রিজভী, পৌর ৮নং ওয়ার্ড সভাপতি সোহেল মিয়াজী ও সম্পাদক বাহার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ডাকা অবরোধ হরতালের মতো কর্মসূচিতে রায়পুরে কোনো প্রভাব দেখা যায়নি। বিগত দিনে রাজপথ আওয়ামী লীগের দখলেই ছিল। যেকোনো ধরনের ঘটনার মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।

এদিকে বিএনপি জামাতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। তবে কাকডাকা ভোরে বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে মিছিল করে গা ডাকা দেয় তারা। সকাল থেকে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে দূরপাল্লা বাস দেখা যায়নি। তবে ছোট-বড় বিভিন্ন মালবাহী পরিবহন চলাচল করতে দেখা গেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy