রাজধানীর শাহজাদপুরে দিনেদুপুরে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শাহজাদপুরে বাঁশতলা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণে

2023-11-09T15:14:53+00:00
2023-11-09T15:14:53+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রাজধানীর শাহজাদপুরে দিনেদুপুরে যাত্রীবাহী বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৩:১৪ পিএম   (ভিজিট : ১৩৬)
X

রাজধানীর শাহজাদপুরে বাঁশতলা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বাসে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ২টা ২৫ এর দিকে আগুনের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণে কাজ করছে।

আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।

বিএনপিসহ কয়েকটি দলের তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধের এই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy