সৈয়দপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ প্রতিপাদ্যকে সাননে নিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পাট বীজ

2023-11-09T15:36:18+00:00
2023-11-09T15:36:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৩:৩৬ পিএম   (ভিজিট : ২৮৫)
X

"সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ" প্রতিপাদ্যকে সাননে নিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর ) উপজেলা পরিষদ হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষিদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।  
প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শাজিয়া সুনতানা এঁর সভাপতিত্বে 

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের  সঞ্চালনায় বক্তব্য দেন, রংপুর অঞ্চলের পাট উন্নয়নের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, জেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষণ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy