চাঁদা চেয়ে বাড়ির দরজায় পোস্টার!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার আদমদীঘিতে চাঁদার দাবিতে দুই বাড়ির দরজায় পোস্টার লাগিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই পরিবারের সদস্যরা।বুধবার

2023-11-09T17:41:30+00:00
2023-11-09T17:41:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁদা চেয়ে বাড়ির দরজায় পোস্টার!
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৫:৪১ পিএম   (ভিজিট : ৬৫)
X

বগুড়ার আদমদীঘিতে চাঁদার দাবিতে দুই বাড়ির দরজায় পোস্টার লাগিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই পরিবারের সদস্যরা।

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার জিনইর গ্রামের নবীর উদ্দীনের ছেলে নয়ন ও তার প্রতিবেশী জামিলের বাড়িতে পোস্টার লাগিয়েছে দুর্বৃত্তরা। পোস্টারে লেখা ছিল, ‘নয়ন দুই দিনের মধ্যে বলাকার মোটরের হাউজের মধ্যে পাঁচ হাজার টাকা রাখবি, তা না হলে মাগরিবের নামাজের পর তোর রক্ত বের হয়ে যাবে।’

ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির মূল দরজা খুলে দেখতে পান একটি পোস্টার লাগানো রয়েছে। সেখানে কে বা কারা পোস্টার লাগিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। পরিবারের লোকজনকে জানানোর পর তারা আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি তিনি থানা পুলিশকে জানিয়েছেন।

নয়নের প্রতিবেশী কৃষক জামিলের স্ত্রী জানান, তাদের সাথেও একই রকম ঘটনা ঘটেছে।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি কাগজে হাতে লিখে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy