হরতাল-অবরোধের নামে শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের শিক্ষার্থীরা লালকার্ড দেখিয়েছে

চট্টগ্রাম ব্যুরো :

সারাবাংলা

আন্দোলনের নামে সারাদেশে বিএনপি-জামাতের হরতাল-অবরোধের নামে নৈরাজ্য নাশকতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত

2023-11-10T12:13:43+00:00
2023-11-10T12:13:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হরতাল-অবরোধের নামে শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের শিক্ষার্থীরা লালকার্ড দেখিয়েছে
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ১২:১৩ পিএম   (ভিজিট : ১৪৭)
X

আন্দোলনের নামে সারাদেশে বিএনপি-জামাতের হরতাল-অবরোধের নামে নৈরাজ্য নাশকতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় কলেজ ক্যাম্পাসের বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে কলেজ ক্যাম্পাস সহ নগরীর চকবাজারে মিছিল করে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির ইসলাম, জাহিদ হাসান সাইমুন,মামুনুর রশিদ নিরব,হাসমত খান আতিফ,যুগ্ম-সাধারণ সম্পাদক মনির উদ্দিন রিহান, সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন রাজু, ওয়াহিদুর রহমান সুজন,রাশেদুর রহমান,অর্ণব দেব,মামুন সিকদার, দপ্তর সম্পাদক জামশেদ উদ্দীন,অর্থ সম্পাদক আব্দুল মালেক রুমি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আমান,আপ্যায়ন সম্পাদক শোয়াইবুল ইসলাম,সমাজসেবা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইমন।

এসময় বক্তারা বলেন, পৃথিবীর বুকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। পদ্মা সেতু থেকে স্যাটেলাইট, কর্ণফুলী টানেল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন সর্বক্ষেত্রে আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাযজ্ঞের ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের সোপানে। সেই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে দুর্নীতিতে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি ক্ষমতার লোভে আন্দোলনের নামে হরতাল অবরোধের নামে পুলিশ হত্যা থেকে শুরু করে আগুন সন্ত্রাস করে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।জনগণের জানমাল ধ্বংস করছে। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে। তাই বিএনপি জামাত চক্রকে হুঁশিয়ারি উচ্চারণ করে  বলেন চাই শিক্ষার্থীসহ সাধারণ জনগণ দুর্নীতিবাজ তারেক জিয়া ও জঙ্গি জামাতিদের লাল কার্ড দেখিয়েছে। তারা যদি আন্দোলনের নামে আর কোন ধরনের নাশকতা করে শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে তবে ছাত্রলীগ সহ সকল সাধারণ শিক্ষার্থী তাদের দাঁতভাঙা জবাব দিবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-সম্পাদক হোসাইন আল মাদানী,কায়েস মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারেক, উপ-দপ্তর সম্পাদক তৌহিদুল করিম ঈমন, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ রিয়াদ, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোবিন্দ দত্ত, সাংস্কৃতিক সম্পাদক আমিনুর রহমান রাশেদ, উপ ক্রীড়া সম্পাদক জাহেদ অভি,উপ-সম্পাদক ইমরুল রাশেদ,মোহাম্মদ তানভীর, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল,উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দু রাজ্জাক,উপ অর্থ সম্পাদক মোজাম্মেল হক ও শহীদুল্লাহ্ আরমান, অর্থনীতি বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সহ-সম্পাদক মোহাম্মদ মুন্না, আরিফ উদ্দীন,ইশতিয়াক হোসেন মুন্না,কার্যনির্বাহী সদস্য রিয়াজ উদ্দন, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল নোমান,শহীদুল ইসলাম,মারুফুল ইসলাম প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy