শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক নির্বাচন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি পদে রফিকুল ইসলাম (সংবাদ) ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম (আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার

2023-11-10T14:26:57+00:00
2023-11-10T14:26:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক নির্বাচন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ২:২৬ পিএম   (ভিজিট : ৩৩৪)
X

শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি পদে রফিকুল ইসলাম (সংবাদ) ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম (আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে দি¦-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি সাইফুল ইসলাম খান  (ভোরের দর্পন), যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন  বৈশাখী টেলিভিশন), কোষাধক্ষ্য সুমন হোসেন (বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক সোহেল রানা (কালবেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকুর রহমান (দৈনিক জনতা) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ চৌধুর (বাঙলার জাগরণ) নির্বাচিত হয়েছেন। 

এতে, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব,  নির্বাচন কমিশনার মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহজাহান বিশ^াস, মানিকগঞ্জ টেলিভিশন রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিএম খোরশেদ। 

এর আগে, দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা প্রেসক্লাব এডহক কমিটির আহবায়ক বাবুল আকতার মঞ্জুর। এ সময় প্রধান আলোচক ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু। 

শিবালয় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল  ইসলামের স ালনায় মানিকগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, জেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, শিবালয় উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, আকমল হোসেন খান, মারুফ হোসেন, নিরঞ্জন সূত্রধর, সুমন হোসেন, আকাশ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। 

নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কল্যাণ সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, ইউএনও জাহিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, ওসি শাহানুর এ আলাম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএ কুদ্দুস, শিবালয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রথীন সাহা প্রমুখ। #








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy