ভূঞাপুরে সুধীজন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৩ তম সুধীজন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে ভারই উচ্চ বিদ্যালয়ের

2023-11-10T17:16:57+00:00
2023-11-10T17:16:57+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে সুধীজন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৫:১৬ পিএম   (ভিজিট : ১৫৫)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৩ তম সুধীজন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে ভারই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিমের ব্যবস্থপনায় ভারই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় পুকুরিয়া আদর্শ ফুটবল একাদশ ও জগতপুরা ফুটবল একাদশ অংশ নেয়। খেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

প্রবীন সাংবাদিক আসাদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন- সাভার আমিন মডেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ফরিদ, ক্যাপটেন অধ্যাপক আশরাফ হোসেন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন নান্নু, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক, রফিকুল ইসলাম লিখন প্রমুখ।

অতিথিবৃন্দ বিজয়ী জগৎপুরা ফুটবল একাদশ দলের খেলোয়ারদের হাতে ফ্রিজ এবং রানার্সআপ পুকুরিয়া শিয়াকোল আদর্শ ফুটবল একাদশ দলের খেলোয়ারদের হাতে টেলিভিশন তুলে দেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy