আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষায় পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার থেকে

2023-11-11T15:33:04+00:00
2023-11-11T15:33:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৩:৩৩ পিএম   (ভিজিট : ১৩২)
X

ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষায় পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার থেকে ১০ মণ (৪০০ কেজি) জাটকা জব্দ করা হয়েছে। শনিবার সকালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাটকা উদ্ধার করা হয়। 

কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, জাটকা রক্ষায় চলা অভিযানের অংশ হিসেবে আগুনমুখা নদীতে অভিযান চালানো হয়। 

এ সময় মৌডুবির নিজকাটা থেকে চালিতাবুনিয়া হয়ে গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী একতলা লঞ্চ ও একটি ট্রলার তল্লাশি চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে এতিমখানার প্রতিনিধি ও দুস্থ-অসহায় লোকজনের মাঝে বিতরণ করা হয়।  

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা নিষিদ্ধ ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy