প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৪:৩৩ পিএম (ভিজিট : ৪৩৫)

X
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১ ঘটিকার সময় উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির প্রধান উপদেষ্টা কাজী মডেল ফার্মেসীর স্বত্বাধিকারী কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহর জলছা ঘরে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জাকির মিঝির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও ড্রাগিস্টস্ সমিতির প্রধান উপদেষ্টা কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠসহ সমিতির নতুন উপদেষ্টা মন্ডলীর সদস্যদেরকে ফুল এবং সন্মাননা ক্রেষ্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেন ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ।
পরে দীর্ঘ ২ ঘন্টার আলোচনায় উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ মালিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নেতৃবৃন্দ। তারা বলেন ওষুধ কোম্পানি গুলো বিভিন্ন সময় মেয়াদ উর্ত্তিন্ন ওষুধ ফিরিয়ে নিতে বিলম্ব এবং পূনরায় এসব ওষুধ বদলি করে আনতে দীর্ঘ কালক্ষেপন করে থাকেন। এজন্য তারা প্রচুর লোকসানের সন্মুখীন হয়ে থাকেন। এছাড়া উপজেলায় কর্মরত ড্রাগিস্টস্ কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ নানাবিধ সমস্যার সমাধান কল্পে রায়পুর উপজেলা ড্রাগিস্টস্ এন্ড কেমিস্টস্ সমিতি ঐকবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত¦ আহ্বান জানান।
প্রধান অতিথি ও উপদেষ্টা বাক্কিবিল্লাহ সকল সমস্যা নিরসনে সবাইকে রাজনৈতিক মতবিরোধ ভুলে গিয়ে ব্যাবসায়ী হয়ে এক অপরের বিপদ আপদে সমন্বিত ভাবে কাজ করার জন্য সকলের দৃষ্টি কামনা করেন। সিনিয়র সহ সভাপতি কাউছার হোসেন শিপলুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য প্রদান করেন হাওলাদার খোকন,ইজাজ হোসেন রোমান,রেজাউল করিম দুলাল,বাদল নাথসহ আরও অন্যান্যরা । এসময় উপজেলার ড্রাগিস্টস্ সমিতির প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।