ডিমলায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ নভেম্বর) বিকেল নাউতারা ইউনিয়ন

2023-11-11T16:48:03+00:00
2023-11-11T16:48:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৩৫১)
X

নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বিকেল নাউতারা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যারন মো: আশিক ইমতিয়াজ মোর্শেদ মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আনোয়ারুল হক সরকার মিন্টুু, যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সুবিধাভোগী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা সরকারে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ সহ নানা সুবিধা দিয়েছেন। সরকার দেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে এবং  ‘দেশের সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে।

বক্তারা আরো বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভাতার হারও বৃদ্ধি হবে। সেই সাথে মানুষের জীবনমান আরো উন্নত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy