নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে কল্যাণ সভা অনুষ্ঠিত

2023-11-11T17:09:38+00:00
2023-11-11T17:09:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৫:০৯ পিএম   (ভিজিট : ২৮৫)
X

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত বিভিন্ন র‌্যাঙ্ক এর অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন তাদের এসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। সকল পুলিশ সদস্যকে এক হয়ে জনগণ ও দেশের কল্যাণ এর জন্য কাজ করে স্মার্ট পুলিশ গঠনে যথাযথ দায়িত্ব পালত করতে নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ম মাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেন। তিনি পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, পিতা-মাতার প্রতি উত্তম আচরণ, নৈতিকতা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, অশোভন আচরণ পরিহার করা, ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার কল্যাণ সভায় অবসরজনিত কারণে বিদায়ী ২ জন পুলিশ সদস্য কনস্টেবল/২৯৬ মোঃ আইবুর রহমান ও কনস্টেবল/১৯৩ মোঃ মিজানুর রহমানকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়াও সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ওয়ারেন্ট তামিলকারী শ্রেষ্ঠ অফিসার হিসেবে লোহাগড়া থানার এসআই মোঃ রবিউল ইসলাম, লোহাগড়া থানার এএসআই মোঃ মিকাইল হোসেন, ট্রাফিক শাখার শ্রেষ্ঠ চৌকস অফিসার হিসেবে ট্রাফিক সার্জেন্ট ইমরান হোসেন, সেরা ওয়াচার ডিএসবির এএসআই মোঃ হাবিবুর রহমানকে ক্রেস্ট প্রদান করেন।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ) তারেক আল মেহেদী,সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, জেলা অপরাধ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণসহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy