প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৫:২৫ পিএম (ভিজিট : ৩১৬)

X
ঢাকার ধামরাই উপজেলায় শনিবার বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের প্রতিবাদে ২হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ধামরাই উপজেলার যাত্রাবাড়ি মাঠ থেকে শনিবার সকালে এ শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির।
শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলো ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সানোড়া ইউনিয়নে চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান,বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, প্রত্যাশা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ারিং আবুল বাশার সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।